• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

ফুলছড়িতে নৌকার স্যালোমেশিনে ওড়নার প্যাঁচেই এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু 

Lovelu / ৩৫৩ Time View
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
নিজের অসতর্কতায় নিজ নৌকার স্যালোমেশিনে গলায় থাকা ওড়না পেঁচিয়ে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ারভিটা (হাওয়া ভবন) এলাকায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 ২ অক্টোবর সকালে কটিয়ারভিটা  (হাওয়া ভবন) গ্রামের মৃত আব্দুর রহমান এর পুত্র জেলাল মিয়া (৩৮) নিজ বাড়ি থেকে নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এসময় অসর্তকতার কারণে নিজ গলায় থাকা ওড়না নৌকার মেশিনে  জড়িয়ে গেলে তার মৃত্যু হয় বলে  ধারণা করছেন মৃতের পরিবার ও এলাকাবাসী।
এসময় নৌকা নিয়ন্ত্রন হারিয়ে বানিয়ার পাড়া এলাকার দিকে ভেসে যেতে থাকে। সকাল আনুমানিক সাত ঘটিকার দিকে ব্রহ্মপুত্র নদ দিয়ে একটি নৌকা ভেসে যাচ্ছে খবর পেয়ে এলাকার মুসা মিয়াসহ কয়েকজন নৌকা নিয়ে গিয়ে উক্ত নৌকাটি আটক করে নিয়ে আসে।
পরে নৌকা উদ্ধারকারী ও এলাকাবাসী দেখতে পায় গলায় থাকা ওড়না নৌকার স্যালো মেশিনের সাথে পেঁচিয়ে মেশিনের নিচে ঢুকে আছেন জেলাল মিয়া।
পরে এলাকাবাসী ফুলছড়ি থানা পুলিশকে খবর দিলে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, আমি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category