• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করলো প্রশাসন

Lovelu / ৩৪৪ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

চাঁদপুর জেলা প্রতিনিধি।।

নিয়মনীতি উপেক্ষা করে লোকালয়ে অনুমতি ব্যাতিরেকে অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ফরিদগঞ্জ প্রশাসন। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার এর নেতৃত্বে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মা রহমত ব্রিকস ফিল্ডে পানি দিয়ে আগুন নেভানো ছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, চারপাশে ফসলি জমি, এক কিলোমিটারের ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠান থাকা স্বত্বেও কয়েক বছর বন্ধ থাকার পর ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে মেসার্স মা-রহমত ব্রিকস নামে একটি পুর্বের ইটভাটার স্থানে একটি ইটভাটা চালু করে জনৈক আলম তপাদার। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিভিন্ন গণমাধ্যমে অবৈধ ইটভাটার বিষয়ে সংবাদ প্রকাশ হয়। ফরিদগঞ্জের সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার (১৪ জানুয়ারি) অভিযান পরিচালনা করে।

এসময় উপজেলা প্রশাসনের লোকজন ছাড়াও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আ: হানান, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম উপস্থিত ছিল।

অভিযানে মেসার্স মা-রহমত ব্রিকস অনুমতি বিহীন ইটভাটা পরিচালনা করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।

এব্যাপারে ফরিদগঞ্জের সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান, অনুমতি ছাড়া ইটভাটা চালু করায় বালিথুবা পূর্ব ইউনিয়নের মেসার্স মা-রহমত ব্রিকসকে জরিমানা করার সাথে সাথে তা বন্ধ করে দেয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category