• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে: জেলা প্রশাসক কামরুল হাসান

Lovelu / ৩৩৬ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপ-নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে প্রার্থীদেরকে নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য আহবান জানান। সভায় আচরণ বিধির উপর গুরুত্ব দেয়া হয়।

জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।

প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, নির্বাচনে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। নির্বাচনী এলাকায় শৃঙ্খলা বহির্ভূত কোন কাজ হলে বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ। কোন প্রার্থী নির্বাচনী এলাকায় বহিরাগত লোক সমাগম ঘটালে, তার দায় সংশ্লিষ্ট প্রার্থীকে নিতে হবে। নির্বাচন হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। জনগণের রায় বাস্তবায়নে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category