• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত লিটনের বাড়িতে ছুুটে গেলেন এমএ কুদ্দুস

Lovelu / ২২৬ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

সৌদি আরব প্রবাসী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামের লিটন সরকার পবিত্র ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটে। এই ঘটনার খবর বাড়িতে আসলে লিটনের পিতা মাতা ও পরিবারের মাঝে দেখা দেয় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জিত ব্যক্তি ছিলেন লিটন। গত ৬ বছর আগে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরব।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত রাজুরকান্দি গ্রামের লিটন সরকারের বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় লিটনের বাবা ও মা উপজেলা চেয়ারম্যানের হাত ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। দ্রুত লিটনের লাশ দেশে আনার ব্যাপারে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান।

বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এমন একটি ঘটনা যা একটি পরিবারের জন্য অনেক কষ্টের। কিন্তু মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তবে লিটনের লাশ যাতে দ্রুত দেশে আনা যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিব। উপজেলা পরিষদের পক্ষ থেকে যা যা করা দরকার তা দ্রুত করে দিব। যাতে করে দ্রুত তার লাশ দেশে আসে। আমিও ব্যক্তিগতভাবে সরকারের কাছে অনুরোধ করব যাতে লিটনের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন। তিনি লিটনের আত্মার শান্তি কামনা করেন ও উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

উপস্থিত ছিলেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন ও সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category