নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, আগে স্কুল-কলেজে ভর্তি ও চাকরিসহ সব ক্ষেত্রে বাবার নাম দেওয়া হতো। এখন মায়ের নামও দিতে হয়। এটা শেখ হাসিনার অবদান।
রবিবার (১২ মার্চ) সকালে ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ এবং প্রাথমিক বৃত্তি পরিক্ষা-২০২২ এ অংশ গ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বহু বছর পূর্বে মাতৃ গং বলে একটি কথা ছিল। মায়ের নামেই সবাই পরিচিত হতো। পরে তা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার নামের সঙ্গে মায়ের নাম সন্নিবেশিত করার ব্যবস্থা করে এই দেশে মাতৃ জাতিকে সম্মানিত করেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
বিদ্যালয়ের সভাপতি মো. আলী মনসুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বাড়ৈ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি ফারুক হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়লীউল্ল্যা, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, পৌর শ্রমিক লীগের সভাপতি শিরাজ সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিল মজিবুর রহমান প্রধান, সাবেক কাউন্সিল আল-আমীন সরকার, পৌর ৫নং ওয়ার্ডের প্রশাসকের সহায়ক রমা দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যা চৌধুরী, একেএম আজাদ, যুবলীগ নেতা ওমর খাঁন, হারিজ খাঁন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী খাঁন, যুগ্ম আহ্বায়ক মাসরুর খাঁন তামিম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ অপু প্রমুখ।