• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তরে এসি মিজানের নেতৃত্বে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

Lovelu / ২৮৬ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকালে উপজেলার বাংলাবাজার বেরীবাঁধে গাড়ি স্ট্যান্ড, সাহেব বাজার, আমিরাবাদ, নতুন বাজার’সহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার মা। এমন একজন নেত্রীকে বহুবার হত্যা করার জন্য চেষ্টা করেছে ঐ বিএনপি জামায়াত। কিন্তু সফল হয় নি।

মিজানুর রহমান আরও বলেন, সম্প্রতি ঐ রাজশাহী বিএনপির নেতা কর্তৃক আবারো হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আমি দাবী জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহজারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার’সহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category