• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ছেংগারচরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Lovelu / ২৪৯ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, শাহ আলম সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, সাবেক মন্ত্রী পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ভুলন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজীব মিয়া প্রমূখ।

 


 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category