• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ'১৭ ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে যে উন্নতি সাধিত হয়েছে তা অকল্পনীয়….পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৪৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মাহবুব আলম লাভলু:
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে যে উন্নতি সাধিত হয়েছে তা এক কথায় অকল্পনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়ামোদী ও ক্রীড়াবান্ধব সরকার। খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার মাঠে ছুটে যান, পুরস্কৃত করেন।

১৫ জুন বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলার উপজেলা মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ’১৭ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, অস্বচ্ছল ক্রীড়া সংগঠক ও খেলোয়ারদের আর্থিকভাবে সহায়তা করছে আওয়ামী লীগ সরকার, যা অতীতে কোন সরকার করেনি। তিনি আরও বলেন, তৃনমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করার জন্যই সারা দেশব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন।

খেলায় মোহনপুর ইউপি ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে ছেংগারচর পৌর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরনী পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ মঞ্জু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান,মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন,আওয়ামীলীগের উপকমিটির সাবেক সদস্য কাজফ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবির হোসেন মাষ্টার প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একে আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category