নিজস্ব প্রতিবেদক:
অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন
বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।
১৬ এপ্রিল রবিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরনকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করছি আমাদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার পাশে দাঁড়ানো। তাই আসুন সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই এবং যে যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করি।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়া রেজাউল করিম, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব হোসেন, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সাদারন সম্পাদক আবু হানিফ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান ওয়াদুদ,ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খাজা আহমেদ,ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার,সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকবিল্লাল হোসেন,মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী প্রমূখ।
পরে দুপুরে কলাকান্দায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী লায়ন জাহাঙ্গীর আলমের বাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
অনুষ্ঠানে আরো বক্তব্য সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী লায়ন জাহাঙ্গীর আলম, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়া রেজাউল করিম, সাবেক কাউন্সিলর জামান সরকার ও চুন্নু মিয়া, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান শিকদার,মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক নুরুন্নবী প্রমূখ।