• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রধানমন্ত্রীর দুরদর্শী নেতৃত্ব অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্যখাত অন্যমত অংশীদার….পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, পুষ্টি চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, বর্তমান মৎস্য বান্ধব সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, যুগ-উপযোগী নীতি পরিকল্পিত কার্যক্রম গ্রহণ সঠিক বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানের স্বপ্নপূরণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্যখাত অন্যমত অংশীদার

২৫ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, মাছের উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, বিদেশে রপ্তানি সবকিছু মিলে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, মানুষের স্বাস্থ্যের উন্নয়নে মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মিঠা পানি ও বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনেও ব্যাপক উন্নয়ন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেরা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার,এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী,মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,মৎস্য উদ্যোক্তা দিদার হোসেন,উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ওমর আলী প্রধান।

আলোচনা সভা পূর্বক র‌্যালি, পোনা মাছ অব মুক্ত করুন ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category