• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌর সভায় নৌকার প্রার্থীর উঠান বৈঠক

প্রথম শ্রেণী পৌরসভার নাগরিক সুবিধা প্রদান করা হবে : মেয়র প্রার্থী আরিফ উল্ল্যাহ সরকার

Lovelu / ১৮৫ Time View
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকারের (নৌকা মার্কার) পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) সকালে ঠাকুরচর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো: আরিফ উল্ল্যাহ সরকার।

এ সময় বক্তব্য রাখেন শামসুদ্দিন, পৌর সভার সাবেক কমিশনার সোহরাব হোসেন, শামীমা সুলতানা,পারভীন আক্তার প্রমূখ।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো: আরিফ উল্ল্যাহ সরকার বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিকরা তৃতীয় শ্রেণির পৌর সভার সুযোগ সুবিধাও পায়নি। পৌর সভার রাস্তা গুলো জনদুর্ভোগ পরিণত হয়েছে। আপনার আপনাদের মূল্যবান ভোট দিয়ে বঙ্গবন্ধুর নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে নির্বাচিত করেন তাহলে আর কোন দুর্ভোগ থাকবে না।

তিনি আরোও বলেন আমি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবো। সকল মানুষকে সাথে নিয়ে অগ্রাধিকার বৃত্তিতে পৌরবাসীর সমস্যা গুলো সমাধান করবো। প্রথম শ্রেণী পৌরসভার নাগরিক হিসেবে যে সুবিধা গুলো পাওয়া কথা সে সুবিধা প্রদান করা হবে।

তিনি বলেন আওয়ামী লীগের সরকার মানুষের উন্নয়নের সরকার। মানুষের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আপনারা সভায় নৌকা মার্কা ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার সুযোগ করে দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category