• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরের মোহনপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা—-ইউপি চেয়ারম্যান কাজী মিজান

Lovelu / ২০৮ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। 

রোববার (২৬ মার্চ) বিকেলে মোহনপুর ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মিজান বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ। এই অর্জনকে অর্থবহ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, মহান স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা।
তিনি বলেন, আমরা  বিশ্বাস করি আল্লাহপাকের ইচ্ছা যে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য এ দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিকে আল্লাহ পাক এদেশে সৃষ্টি করেছিলেন। তার মাধ্যমে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত এবং মতলবের শান্তিপ্রিয় মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আপনারা তাদের থেকে সাবধান থাকবেন ৷ আমরা কাউকে মতলবের শান্তি প্রিয় মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করতে দিব না ৷ তাই আসুন আমরা সকলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম ও চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখহাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করি ৷

মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় আরো বত্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য, মোহনপুর পর্যটন লিমিটেডের পরিচালক ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর ইউপির ১নং ওয়ার্ড আ. লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা, বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস সরকার, আওয়ামীলীগ নেতা ফয়েজ সরকার,আঃ খালেক প্রধান, ওয়াহেদ সরকার,উপজেলা যুবলীগের সদস্য কাজী মোঃ আনোয়ার হোসেন, যুবলীগ নেতা জাকির মাঝি,শামিম হোসেন,, মনির হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক আশিকুর রহমান সানিসহ আরো অনেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category