• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের ঝাঁকজমক ও স্বতস্ফূর্ত ঈদ পুনর্মিলনী

Lovelu / ৪৮৫ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

৮ ই মে রোজ রবিবার বিকাল তিনটায় পোল্যান্ডের রাজধানী ওয়ারশ গ্রোমান হোটেলের বলরুমে সকল প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঝাঁকজমক ঈদুল ফিতর ২০২২ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তরুণ উদ্যোক্তা সজীব কান্তির সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স ও কাউন্সিলর অনির্বাণ নিয়োগী, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাইফুদ্দীন, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ খলিলুর কাইয়ুম,ব্যবসায়ী শাহিন মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী সম্রাট ,সিনিয়র ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুর, পোল্যান্ডের রাজধানী সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত বিদেশি বাংলাদেশি কাউন্সিলর মাহবুব সিদ্দিকী, ব্যবসায়ী স্বপন, সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী জহিরুল ইসলাম শোহাগ, তরুণ রাজনীতিবিদ ব্যবসায়ী মাসুদুর রহমান তুহিন,রাজনীতিবিদ ব্যবসায়ী শাহরিয়ার সাকু, ব্যবসায়ীদের মধ্যে আরো বক্তব্য দেন আফজাল হোসেন, ইমরান হাসান রনি, রাশেদুল ইসলাম, এহতেশাম সেতু , লুৎফুর রহমান,কমল রায়।

এ সময় অসংখ্য বাংলাদেশি ব্যবসায়ী ও তাঁর পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এক ঝাঁক তরুণদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,   র‌্যাফেল ড্র , আগত বাচ্চাদের পুরস্কার এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানকে সফল ভাবে অনুষ্ঠিত করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও শৃংখলার দায়িত্বে যারা ছিলেন সঞ্চালক সজীব কান্তি দাস, সুলতান মুকুট, আরমান নাঈম,শচীনপাল, অশোক সেন ,পার্থ প্রতিম মজুমদার, মাহমুদুল হাসান দোলন, ফাহিম, অর্পিতা ব্যানার্জি, আদ্রিজা বেপারী, সাইদুর রহমান আবির,মুসকান মণ্ডল, অনির্বাণ দাস উৎসব সরকার,ডাক্তার রিজভী, মিলন কুমার দাস ,লিমন,রেদওয়ানুল করিম, ও বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সাথে সম্মানিত অতিথিদের মধ্যে থেকে গান পরিবেশন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর অনির্বাণ নিয়োগীর সহধর্মিনী সুতি ভৌমিক এবং তাদের মেয়ে মেধা।

পোল্যান্ডের বাহিরে থাকায় অনুষ্ঠানের শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের অনারারি কন্সুলার ওমর ফারুক এবং ভার্চুয়ালি যোগ দেন ব্যবসায়ী তীসু মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত বিপুল পরিমাণ বাংলাদেশী প্রবাসী এবং স্থানীয় পলিশ নাগরিকদেরকে বাংলাদেশি এবং পলিশ ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category