• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে ইউরোপ জুড়ে প্রচারণা

পোলান্ডে সংহতি ও সমর্থন শীর্ষক প্রীতি সম্মিলনী ও বিশেষ সাধারণ সভা

Lovelu / ৪৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগানে দেশটির রাজধানী ওয়ারশ’তে অনুষ্ঠিত প্রীতি সম্মিলনী সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

তারা বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার ঐক্য সুদৃঢ় করতে হবে। তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রবাসে বাংলাদেশীদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন, বৃদ্ধি করেছেন দেশের মর্যাদা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও অপপ্রচার উপেক্ষা করে এগিয়ে যেতে হবে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এছাড়াও সভা থেকে সারাদেশে নৌকা জয়ের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির ভাগ্য উন্নয়নে আবারো প্রধানমন্ত্রী করার অঙ্গীকারাবদ্ধ হোন।

পরবর্তীতে নব গঠিত পোলান্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম চকদার সাকুর নাম ঘোষনা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও খলিলুল কাইয়ুম সিনিয়র সহসভাপতি, শেখ এরশাদুর রহমান সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আফরিন, এতেসামুল হক সেতু এবং সাংগঠনিক সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন, নান্নু শেখ, শাহ মুর্শিদি কামাল ও মাসুদুর রহমান বাবুর নাম ঘোষণা করেন তারা।

এসময় নির্বাচিত নেতারা জানান, নৌকা জয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ইউরোপিয়ান আওয়ামী লীগের পাশে থেকে পোলান্ড আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category