• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

পৃথক সড়ক দূর্ঘটনায় মতলবের ৩ জন নিহত। আহত ৫

Lovelu / ১৮৭ Time View
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন:
 পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ঝরে  গেলো চাঁদপুরের মতলবের ৩ টি তাজা প্রান। গুরুতর আহত হয়েছেন ৫ জন। এদের মধ্যে একজন অবস্থা আসংখ্যা জনক।
গত ১৬ সেপ্টেম্বর  সন্ধ্যায় মতলব থেকে মোটরসাইকেল এসে মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়নের চর মাছুয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  আশিক মিয়াজী (১৭) কে মৃত ঘোষণা করেন। সে মতলব দক্ষিন উপজেলার পাইল পাড়া এলাকার জাহাঙ্গীর মিয়াজীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল থাকা আরহী মো.নেছার (১৬) নামের অপর এক যুবক আহত হয়েছে।
এদিকে ১৫ সেপ্টেম্বর  রাত আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকা আসার পথে নরসিংদীর ইটা খোলা নামক স্থানে ট্রাক ও বাসের সংর্ষে মতলব উত্তর উপজেলার আরো দুই জন নিহত হন এবং ৩ জন গুরতর আহত হয়েছে।
নিহতরা হলো উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মুন্সীরকান্দি গ্রামের  মৃত কাসেম প্রধানের ছেলে এবায়দুল হক প্রধান  (৫২) এবং তার ছেলে মোস্তফাকিম (১৮)। গুরতর আহত হয়েছে ওবায়দুল হক প্রধানের স্ত্রী মুক্তা বেগম( ৪৩) তার ছেলে আশ্রাফুল (১৫) এবং মেয়ে এলমা (১০)।
ওবায়দুল হক প্রধানের পরিবার জানায়, ওবায়দুল হক, তার স্ত্রী মুক্তা বেগম, ছেলে মোস্তকিম, আশরাফুল ও এলমা সবাই সিলেট গিয়েছিল। সেখানে কাজ শেষে ফেরার পথে ১৫ সেপ্টেম্বর  শুক্রবার রাত সিলেট থেকে ঢাকাগামী একটি বাসে আসার পথে প্রায় আড়াইটার সময় নরসিংদীর ইটাখোলা নামক স্থানে এলে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওবায়দুল হক ও তার ছেলে মোস্তাকিম নিহত হয়। গুরতর আহত মুক্তা বেগম, ছেলে আশরাফুল ও  মেয়ে এলমাকে ঢাকা মেডিক্যাল নিয়ে যাওয়া হয়। তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে মুক্তা বেগমের অবস্থা আসংখ্যাজন রয়েছে। নিহতদের ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category