• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড শ্রীনগরে বিদ্যুতের অতিরিক্ত বিল বিপাকে গ্রাহক কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে মতলবে খাল খননের ২০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে  প্রশংসায় ভাসছেন ইউএনও মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট

মাইক্রোবাস জব্দ

পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার

Lovelu / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি করে পালানোর সময় ৪ আগষ্ট মঙ্গলবার ভোরে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। এসময় ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা-মেট্রা-চ- ১৪-৬৯৪০) জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডাকাতদের লুন্ঠিত ছয়টি মোবাইল ফোন সেট ও ডাকাতদের ব্যবহৃত দুইটি ছুরি।

পুলিশ জানায়, ৪আগষ্ট মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা রিসোর্টে পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ অরণ্য আবাস রিসোর্ট ঘিরে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদকে (৩৫) গ্রেফতার করে। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য রুবেল হাসান (২৮), রাব্বি হোসেনকে (৩০) গ্রেফতার করে। এরপরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলীকে (৩৭) গ্রেফতার করা হয়।

এঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category