• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস

সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা

পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছেঃ পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

Lovelu / ২৩৮ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

মোঃ শহীদ হাসান,সাতক্ষীরাঃ

সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ।

পুলিশ সুপার  অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা,ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন,পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলা তদন্ত, আসামি গ্রেফতার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক তথ্য সংগ্রহের মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছে। মূলত বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা দেওয়ায় জেলা পুলিশের মূল লক্ষ্য।

অদ্যকার কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন  মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),  মোঃ মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল),  মোঃআমিনুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),  এস.এম.জামিল আহম্মেদ সিনিয়র সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category