• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

Lovelu / ১২৭ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নড়াইল প্রতিনিধিঃ

পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে আলিনুর ফকিরকে (৩০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির জানান, প্রায় পাঁচ মাস ঘুরিয়ে শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে প্রতিপক্ষ জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন দুইভাই আমিনুর ও আলিনুরকে তাদের বাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেয়।

এরপর হঠাৎ করে আক্রমণাক্ত হয়ে উঠে রাজিব শেখসহ তাদের পরিবারের লোকজন। কিছু বুঝে ওঠার আগেই আলিনুরকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষরা। গত রোজার সময় আলিনুরের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা ধার নেয় রাজিব শেখ। এই টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আলিনুরকে হত্যা করে প্রতিপক্ষরা। এমন অভিযোগ করে আলিনুর হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তার ভাই আমিনুর ফকির।

এদিকে, ঘটনাস্থল থেকে আলিনুরকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category