• রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ছেংগারচর পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থীর নৌকা প্রতিকের উঠান বৈঠক

নৌকা প্রতিকের জন্য সঠিক লোকটিই বেচেঁ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা…সাজেদুল হোসেন চৌধুরী দীপু

Lovelu / ২৪১ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

গোলাম নবী খোকনঃ

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সভা নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আরিফ উল্ল্যাহ সরকারের সমর্থনে গত ১৪ জুলাই( শুক্রবার) বিকাল চারটায় বোডস্কুল প্রাঙ্গণে উঠান বৈঠকে নৌকা প্রতিকের ভোট চেয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামিলীগ এর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

তিনি বলেন এমনিতেই ছেংগারচর পৌর সভা অবহেলিত। এ অবহেলিত পৌর সভাকে নতুন করে সাজাতে হলে প্রয়োজন একজন সদালাপী ও ভাল মনের মানুষ, যিনি পৌর সভার নাগরিকদের দুঃখ দূর্দশা বুজবে। সে মোতাবেক নৌকা প্রতিকের জন্য সঠিক লোকটিই বেচেঁ নিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। শুধু তাই নয়, নৌকা প্রতিকের প্রার্থী আরিফ উল্ল্যা সরকারের বাবা ছিলেন বীর মুক্তি যোদ্ধা ও প্রবীন আওয়ামিলীগ নেতা ও ছেংগারচর পৌর আওয়ামিলীগ এর প্রতিষ্ঠাতা মরহুম অলি উল্ল্যাহ সরকার। তাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, রাহাজানি কমবে, মাদক মুক্ত থাকবে পৌর সভা, মানুষ থাকবে নিরাপদে। আর বিএনপি কে ভোট দিলে দেশ যাবে রসাতলে ও পঞ্চাশ বছরের পিছে পরবে ছেংগাচর পৌর সভা। সেজন্য তিনি নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ছেংগারচর পৌর আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারীর সভাপ্রধানে, ছেংগারচর ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সভাপতি মনির হোসেন এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ – সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, সদস্য বাবু রাধেশ্যাম চান্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, একলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহানউদ্দিন নেতা, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খাঁন, কাউন্সিলর প্রার্থী জামান সরকার, আওয়ামীলীগ নেতা শাহ আলম ছিদ্দিকী, শাহ আলম মিয়াজী, কাউন্সিলর প্রার্থী শাজাহান মোল্লা, আতিকুর রহমান আতিক, বিল্লাল হোসেন, শিউলী বেগম, ছেংগারচর পৌর মুক্তি যোদ্ধা সংসদের সভাপতি এমএ ছাত্তার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, ছেংগারচর পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ৮ নং ওয়ার্ড ছাত্র লীগ নেতা মাহফুজুর রহমান শিকদার।

পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ছেংগারচর পৌর আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি মনির হোসেন খাঁন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category