• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী

মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

নৌকায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৭ প্রার্থী

Lovelu / ২১৮ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আবদুল হাই প্রধানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৭ প্রার্থী।

বুধবার (১৫ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাঁরা।
এসময় প্রার্থীরা বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এ তথ্য তুলে ধরেন।

এ সময় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান, আবুল কাশেম মাস্টার, এডভোকেট সেলিম মিয়া, বদিউর রহমান, আবু হানিফ অভি, শরীফ মাহমুদ সায়েম ও ফয়সাল আহমেদ নাদিম উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম রিয়াজ উদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার, শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মোহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল হাই প্রধান’সহ দলীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category