• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে….এম ইসফাক আহসান সিআইপি

Lovelu / ১৭৮ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসান সিআইপি’র  উদ্যোগে বিশাল উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার লতরদি গ্রাম থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে পুরো বেড়িবাঁধ প্রদক্ষিণ করে। পরে পুনরায় এম ইসফাক আহসানের নিজ বাড়িতে এসে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এম ইসফাক আহসান। তিনি বলেন, আজকে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, তাতে মনে তারা চায় এই আসনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আজকের উন্নয়ন শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণই বলে দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ কতটা দুর্বল। তারা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়।

ইসফাক আহসান আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একমাত্র আওয়ামী লীগই পারফেক্ট দল। তাই জনগণও চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। প্রধানমন্ত্রী বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তা আগে কোন সরকার করতে পারে নি। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে।

উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার’সহ শত শত নেতাকর্মী।

উন্নয়ন ও মোটর শোভাযাত্রায় পাঁচ শতাধিক মোটর সাইকেল যোগে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং পিকআপ ভ্যান সাজসজ্জাকরণ করে সরকারের উন্নয়ন প্রচারণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category