• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

ছেংগারচর পৌর নির্বাচনে নৌকা মার্কার পথসভা

নৌকার বিজয় হলে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে…মো: মিজানুর রহমান

Lovelu / ২৬২ Time View
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান(এসি মিজান) বলেছেন,ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় হলে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

৫ জুলাই(বুধবার)মতলব উত্তর উপজেলার বৌবাজার সংলগ্ন মাঠে ছেংগারচর পৌর সভা নির্বাচনে নৌকা মার্কার পথ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জোট বানচালের চেষ্টা করবে। সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ ভাবে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন যথা সময়ে হবে।

তিনি বলেন, বংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন দল যাকে মনোনয়ন দিবে সকলে মিলে তার পক্ষে কাজ করতে হবে। নৌকা কে বিজয় করতে হবে।

তিনি আরো বলেন আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভার নির্বাচনে আ’লীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করতে হবে। আ’লীগের সর্বস্তরের নেতাকর্মী এক্যবদ্ধ হয়েছে। জনগনের প্রয়জোন নাগরিক সেবা ও উন্নয়ন। এসব সুযোগ সুবিধা পেতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনারা উন্নয়ন হাতছাড়া করবেন না। আরিফ উল্লাহকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে পৌর সভাকে স্মার্ট পৌরসভায় রূপান্তরিত করবে।

পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্ল্যাহ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান,ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, আ’লীগ নেতা রুহুল আমিন,কাউন্সিলর প্রার্থী মনির হোসেন ভূইয়া, ৩নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল সরকার প্রমুখ।

আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী লায়ন আরিফ উল্লাহ সরকার। তিনি বলেন,আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই। আমার নৌকা মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের মনের আশা পূর্ন হবে। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category