• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার-৫

Lovelu / ১৯৬ Time View
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‌্যাব-১১ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়। চারটি স্টিলের তলোয়ার একটি স্টিলের পাইপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শরীফপুর গ্রামের আক্কাস সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওরফে রাফি (১৬) একই গ্রামের ইব্রাহিম সর্দার বাড়ির নুর আলমের ছেলে আবুল কাদের বিজয় (১৬), সৈয়দ বেপারি বাড়ির মো.ডালিমের ছেলে মো. ইমন হোসেন (১৬) একলাশপুর গ্রামের ভূঁইয়া বাড়ির জাহিদুল ইসলাম সবুজের ছেলে আরাফাত হোসেন আরিফ, হাজীপুর গ্রামের সেকান্দর মিস্ত্রি বাড়ির মো.হারুনের ছেলে মো.রাসেল (১৫)।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের মসজিদ ব্যাপারি বাড়ি সংলগ্ন রাস্তা থেকে র‍্যাব-১১ এর একটি দল তাদের গ্রেফতার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গতকাল রাত ৯টার দিকে র‍্যাব থানায় হস্তান্তর করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category