• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ

নুরুল আমিন রুহুল এমপি’র সুস্থতা কামনায় ছেংগারচরে মিলাদ ও দোয়া

Lovelu / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর শারীরিক সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শাহী জামে মসজিদ ও ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যোগ দিয়ে ফেরার পথে পায়ের গোড়ালিতে জখমী হয়ে মারাত্মক আহত হন। এরপর তিনি চিকিৎসাধীন আছেন এবং সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তার সুস্থতার জন্য ছেংগারচর বাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী ও মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।

মিলাদ আয়োজন করেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে অপরকে, পৌছে যুবলীগ নেতা ওমর খান, হারিছ খান, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, আওয়ামী লীগের নেতা মফিজ খান, নাছির খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category