• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

নিখোঁজ ১১

নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকান্ডে নিহত অন্তত ৬

Lovelu / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

ডেস্ক নিউজঃ

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।

সোমবার (১৫ মে) স্থানীয় সময় রাতে ওয়েলিংটনের দক্ষিণে নিউটাউনে চারতলা লোফার্স লজ হোস্টেল এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন মারা গেছেন। মনে হচ্ছে লাশের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির পুলিশ বলেছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃতের সংখ্যা ১০ এর কম। তবে আমরা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নির্দিষ্ট কিছু বলতে পারছি না।
বিবিসি বলছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের ঠিক পরে ওয়েলিংটনের চারতলা লোফারস লজ হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরপরই জরুরি পরিষেবাগুলোকে সেখানে ডাকা হয়। দুর্ঘটনাকবলিত বিল্ডিং থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এখনও অনেক লোকের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ জ্বলন্ত ভবনের ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে এবং আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ার পর একজন গুরুতর আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী হিপকিন্স মধ্যরাতের এই অগ্নিকাণ্ডকে টিভিএনজেডের কাছে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন এবং স্থানীয় দমকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে এনজেড হেরাল্ড জানিয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অবশ্য এখনও অজানা। তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে, আগুন ইচ্ছাকৃতভাবে জ্বালানো হয়েছিল কিনা তা তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category