• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তরে উপজেলা তথ্যকেন্দ্রের ত্রৈমাসিক সভা

নারীদের পাশকাটিয়ে উন্নয়ন মোটেও সম্ভব নয়…ইউএনও গাজী শরিফুল হাসান

Lovelu / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, নারীদের পাশকাটিয়ে উন্নয়ন মোটেও সম্ভব নয়।ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং নারীদের ক্ষমতায়ন এর বিষয়ে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। তাই নারীদের এখন আর ঘরে বসে থাকার সময় নেই। ৫ এপ্রিল মঙ্গলবার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উপজেলা তথ্যকেন্দ্রের ত্রৈমাসিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের সমাজে নারীরা অনেক শক্তিশালী। দেশে সব জায়গায় নারীরা নেতৃত্বে আসছে। তাই নারীদের আবহেলা করার আর কোনো সুযোগ নেই।

উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের ও উপজেলা তথ্যসেবা অফিসার তাসলিমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, চাঁদপুর জেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু সহ তথ্যকেন্দ্রের কয়েকজন সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন ত্রৈমাসিক মিটিং এর কমিটির সদস্যগন ও মীনা দলের সদস্যবৃন্দ এবং তথ্যকেন্দ্রের সদস্যগন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category