• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের নতুন এসপি জসীম উদ্দিন

Lovelu / ৪৫০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিনকে নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রত্যুষ কুমার মজুমদার গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে দায়িত্ব নেন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।
২৫তম বিসিএস (পুলিশ) কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কমিটির সভাপতি হন সিআইডিতে বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মোহাম্মদ জসিম উদ্দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্ৰামের কৃতি সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category