• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী

নাগরপুরে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ

Lovelu / ২৬৫ Time View
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পযর্ন্ত প্রায় ৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুরজ্জামান খান। তবে ডেঙ্গু জ্বরে এখন পযর্ন্ত কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নাগরপুর আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজল পৌদ্দার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পযর্ন্ত প্রায় ৩৫ জনকে ডেঙ্গু জ্বরের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪জন পুরুষ ও ২জন শিশু রোগী চিকিৎসাধীন আছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্ণার রাখা হয়েছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রোকনুরজ্জামান খান আরোও জানান, প্রথমমত ঢাকা থেকে আসা কয়েক জনের মধ্যে ডেঙ্গু জ্বর দেখা দেয়। পরে স্থানীয়দের মাঝেও ডেঙ্গু জ্বর দেখা দিয়েছে। ডেঙ্গু জ্বর নিয়ে ভয়ের কোন কারণ নেই। জ্বর আসলে দ্রুত ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিন। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরের চিকিৎসা দেয়া সম্ভব। ব্যাথার জন্য ডেঙ্গু রোগীদের শুধু নাপা ছাড়া অন্য সকল প্রকার ব্যাথা নাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category