মোঃ আবু সাঈদ:
দিনাজপুরের নবাবগঞ্জ ইসলামী বিরিফ বাংলাদেশ এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(২৩ জুলাই) বুধবার নবাবগঞ্জ ইসলামী বিরিফ বাংলাদেশ এর শাখার অফিসের আয়োজনে সকাল সাড়ে ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত তাঁদের সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, সকাল সাড়ে ১০ টায় ইসলামী বিরিফ বাংলাদেশ নবাবগঞ্জ অফিসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং শেষে দুপুর সাড়ে ১২ টায় উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর বাহির চাঁদা সাপ্তাহিক দলীয় সভাসহ তাদের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন দুপুর ২ টায় রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাল্যবিবাহ নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা বিকেল ৩ টায় বিনোদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে ইসলামী বিরিফ বাংলাদেশ এর সার্বিক বিষয়ে আলোচনা এবং বিকেল ৪ টায় নবাবগঞ্জ পল্লী শ্রী অফিসে সমিতির সদস্যদের সাথে আলোচনা করে অনুষ্ঠান শেষ করে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী বিরিফ বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলা শাখার প্রোজেক্ট ম্যানেজার কাজল কুমার বাসাক, অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ দিনাজপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।