• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ—- রফিকুল ইসলাম খান

Lovelu / ৩৭৪ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারীকে ক্ষমা করবে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদী সরকার ফিরে আসতে পারবে না। ইসলামী শাসন ছাড়া ক্ষমতার পরিবর্তন হবে না। ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারকে হটাতে তার ছাত্রলীগ ও বিভিন্ন বাহিনীর দ্বারা গণহত্যার অধিকাংশই ছিল সাধারন মানুষ,শ্রমিক,জনতা।তাই নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ। ইসলামী শাসন ছাড়া ইসলামী শ্রম নীতি সম্ভব নয়।রাষ্ট্রে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া গরিবদের ভাগ্য বদল কখনও সম্ভব না।তিনি আরও বলেন,বাংলাদেশের ৭০% মানুষ খেটে খাওয়া শ্রমিক।তাই শ্রমিকদের নিয়েই সুন্দর,সুখী ও সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সলঙ্গা থানা মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে আবারো আনিছুুর রহমানকে সভাপতি এবং আল আমিন মন্ডলকে সেক্রেটারি করে মোট ৩৫ সদস্য বিশিষ্ট সলঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আল আমিন মন্ডলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলাম,সাধারন সম্পাদক সোলায়মান হোসেন,জামায়াতে ইসলামী বাংলাদেশ,জামায়াত নেতা ড. আব্দুস সামাদ,সলঙ্গা থানা শাখার নবনির্বাচিত আমির রাশেদুল ইসলাম শহীদ,রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তারসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category