• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সংবর্ধনা মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা—ডাঃ নওয়াব আলীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড শ্রীনগরে বিদ্যুতের অতিরিক্ত বিল বিপাকে গ্রাহক কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ ছয় ডাকাত গ্রেফতার দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে মতলবে খাল খননের ২০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে  প্রশংসায় ভাসছেন ইউএনও মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন

চাঁদপুর-২ আসনের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভা

দেশে আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দলে এমন দেশপ্রেম নেই……. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

 

শহীদুল ইসলাম খোকন:

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মার্কা ‘নৌকা’, এর বাইরে আর কিছু নেই। আমার সময় দখল বানিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিল না। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন। দেশে আওয়ামী লীগের চেয়ে অন্য কোনো দলে এমন দেশপ্রেম নেই।উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন এবং অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আবারও নৌকায় ভোট দিন।

 

শুক্রবার (২২ ডিসেম্বর )মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সুগন্ধী, সটাকী, বাবুর বাজার পথসভা শেষে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এসব কথা বলেন।

 

 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম  বলেন,এবার নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা শান্তি চান, না সন্ত্রাস চান। যদি শান্তির পক্ষে আপনাদের অবস্থান হয়, তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিন।

 

পরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে উঠান বৈঠককে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সবেক ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্ত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন টিটুর যৌথ পরিচালনায় আরো বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী, তেজগাঁ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছিম চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ বারী চৌধুরী সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বেপারি, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালী, মুক্তিযোদুদ্ধা মাতবর আলী, আওয়মীলীগ নেতা শাহআলম মোল্লা, উপজেলা যুগ্ম আহবায়ক খসরু ঢালী, মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার, ইউপি সদস্য জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা নাছির উদ্দীন মোল্লা , নবীর হোসেন, কৃষক লীগের সভাপতি রফিক মোল্লা, মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্রলীগ নেতা দিপু, সৈয়দ আহাম্মদ।

 

পরে একই দিন দুপুরে এখলাছপুর বিশিষ্ট শিল্পপতি কামাল ঢালীর উদ্যেগে পথসভা হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্ত্বে বক্তব্য দেন- নৌকার মনোনীত প্রার্থী মায়া বীরবিক্রম, শিল্প ও বনিজ্য উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এয়াড. রুহুল আমিন, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসি মিজান। পরে সাদুল্লাপুর ইউনিয়নও উঠান বৈঠক ও পথসভা করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category