নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকারের (নৌকা মার্কার) পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) আওয়ামী লীগের পক্ষ থেকে পৌর এলাকার ছেংগারচর, ঠাকুরচরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক,উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর – ২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: মিজানুর রহমান(এসি মিজান)।

ছেংগারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুস্তম মার্কেটের ঈদগা মাঠে পথসভায় আওয়ামীলীগ নেতা ও ভোটকেন্দ্র কমিটির আহবায়ক আলী আর্শাদের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ছবির আহমেদ মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক,উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর – ২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: মিজানুর রহমান(এসি মিজান)। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার, তেজগাঁও কলেজের সাবেক জিএস ওবায়েদুল্রাহ ছিদ্দিকী কাজল,উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, কাউন্সিলর প্রার্থী যথাক্রমে শামীম হোসেন, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন,সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, শিউলী আক্তার, যুবলীগ নেতা আরিফ সর্দার,পৌরযুবলীগ নেতা মমিন সর্দার,সাবেক কাউন্সিলর আহসান উল্যাহ হাসান।
প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) বলেন, আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। তাই যখনই আওয়ামীলীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নাই। খুবই জরুরী।তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌর নির্বাচনে নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, ১৯৯৮ সালে ছেংগারচর পৌরসভা গঠনের পর থেকে এই পর্যন্ত মাঠের আওয়ামীলীগ করা কেউ মেয়র হতে পারেনি। তাই এবার সুযোগ এসেছে মাঠের আওয়ামীলীগ করা কাউকে মেয়র বানানোর। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারকে আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।
তিনি আরো বলেন,নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়। ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকায় ভোট দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।