• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দুগ্ধ খামারীদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Lovelu / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুগ্ধ গাভী খামারীদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শাহজাদপুর পিপিডি কনভেনশন মোটেলের হল রুমে পর্যায়ক্রমে ১২০ জন খামারীদের নিয়ে আধুনিক পদ্ধতিতে সংকর জাত দুগ্ধ গাভী পালন,দুধ উৎপাদন বৃদ্ধি, খামারীদেরকে দুধ সংগ্রহ, হিমায়িতকরণ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশের স্বনামধন্য টেকসই ও মজবুত বেসরকারি প্রতিষ্ঠান আশা।

এসময় প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষণা করেন, ডিরেক্টর হামিদুল ইসলাম। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, আশা’র প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম সফিকুল হক চৌধুরী স্যারের লালিত স্বপ্ন (হোয়াইট বিপ্লব ঘটানো) সাদা দুধ উৎপাদনের মাধ্যমে ষোল কোটি মানুষের মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির অভাব পূরণ এবং অর্থনৈতিক ভাবে দেশকে স্বাবলম্বী করার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেপুটি ডিরেক্টর (কৃষি) খুরশিদ আলম, এসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিসারিজ) সবুজ কুমার চৌধুরী,এসিস্ট্যান্ট ডিরেক্টর (লাইভস্টক) খোরশেদ আলম,জুনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (একাউন্ট) সুবেগ দাস,ডিভিশনাল ম্যানেজার (বগুড়া) আবু খালেদ রাজু,ডিস্ট্রিক্ট ম্যানেজার সিরাজগঞ্জ-উল্লাপাড়া আব্দুল লতিফ মোল্লা,সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সিরাজগঞ্জ মোঃ আব্দুল খালেক ও মোঃ সাইফুদ্দিন।

প্রশিক্ষণটি পরিচালনা করেছেন জেলা ও উপজেলা প্রাণীসম্পদ,বাঘাবাড়ি মিল্কভিটা,শাহজাদপুর প্রাণী গবেষণা কেন্দ্র এবং প্রাণ ডেইরি ফার্মের প্রাণী সম্পদ কর্মকর্তা বৃন্দ।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুগ্ধ খামারীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে প্রশিক্ষণটি। দুধ সংগ্রহ ও উৎপাদন বৃদ্ধি,হিমায়িতকরণের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে। যাতে করে দুধের অপচয় কমিয়ে এনে খামারিরা গ্রাহকদের মানসম্মত দুধ নির্বিঘ্নে সরবরাহ করার মাধ্যমে মানবদেহের পুষ্টি পূরণে অপরিসীম ভূমিকা রাখতে পারে এবং অর্থনৈতিক ভাবে নিজেদেরকে সাবলম্বী করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category