• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দিপু চৌধুরীর কবর জিয়ারত করলেন  আশফাক চৌধুরী মাহি

Lovelu / ১৮৬ Time View
Update : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত ও চাঁদপুর -২ আসেনর নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, চাঁদপুর প্রবাহের সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর কবর জিয়ারত করেন তার দুই ছেলে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি ও তার ছোট ভাই রাহি চৌধুরী। 

শুক্রবার ১২ জানুয়ারী বাদ জুম্মা বননানী কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সাবেক ছাত্র নেতা কামরুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের আহমেদ জনি।

এর আগে গত ৭ জানুয়ারী নির্বাচনে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম জয়লাভ করার পর মঙ্গলবার ৯ জানুয়ারী তিনিও কবর জিয়ারত করেন। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ মোটর শ্রমিক লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাসুদ সরকারের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যসহ মতলবের আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কবর জিয়ারত ও দোয়া করেন।

উল্লেখ্য গত ২৮ নভেম্বর সাজেদুল হোসেন চৌধুরী দিপু অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবং ২রা ডিসেম্বর সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category