• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ঢাকা মাওয়া মহাসড়কে প্রাইভেটকার উল্টে শিশুসহ আহত ২ জন

Lovelu / ৩২৪ Time View
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার উল্টে শিশুসহ ২জন আহত হয়েছে।
১২ আগস্ট ভোররাত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছনবাড়ী এলাকায় ঢাকা মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত খাদিজা(২৪) ও তার ছেলে আব্দুল্লাহ(৫)কে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত মা ও ছেলে ঢাকা মিরপুরের কালসী এলাকার বাসিন্দা।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা হতে মাওয়াগামী প্রাইভেটকার নং-ডিএম ঘ-১২-৫৩১২ এর চালক বেপরোয়া ও দ্রুত গতিতে প্রাইভেটকার চালিয়ে ঢাকা মাওয়া মহাসড়কের ছনবাড়ী এলাকায় পৌছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী খাদিজা ও তার ছেলে আব্দুল্লাহ আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category