• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ঢাকা -দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৩

Lovelu / ১৫৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

শ্রীনগরে ঢাকা -দোহার সড়কে রাড়িখাল দামলায় ব্যাটারি চালিত দুই অটোরিক্সার সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

২৮ মে বুধবার ১১ টায় সড়কটির মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকার দামলায় এঘটনা ঘটে।এতে ঢাকা জেলার দোহার উপজেলার মোহিত পাড়া গ্রামের মো. মোশারফ (৫৫), মো. এসহাক (৭৫) ও অটোরিক্সা চালক মো. ফরহাদুল গুরুতর আহত হন।আহতদের মধ্যে মোশারফ ও এসহাক সম্পর্কে জামাই-শ্বশুর।

সংবাদ পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দামলা এলাকায় শ্রীনগরমুখী অটোরিক্সা দুটি একটি অপরটির পিছনে সজোরে ধাক্কা দিলে জামাই-শ্বশুরসহ ৩ জন আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাঃ মো. আশরাফুল ইসলাম জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category