• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

ডোমারে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদযাপিত

Lovelu / ৩০১ Time View
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারীঃ

হাতের পরিচ্ছন্নতায়, এসো সবাই এক হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। একই দিনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ উপলক্ষ্যেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৬ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলা শহরের শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডোমার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সাইয়েদ মো. ইমরান, শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম সুমন, সহকারী শিক্ষিকা ফারহা জেবিন লাবণী, সহকারী শিক্ষক মো. তানবীর ইসলাম তন্ময় প্রমূখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পরে, দিবসটি উপলক্ষ্যে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনকৃত হাত ধোয়ার স্থানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোভাবে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে শিক্ষা প্রদান সহ বিভিন্ন প্রদর্শনী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category