• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার

মতলবের ছেংগারচর পৌরসভায় টিসিবির পন্য বিতরণ

টিসিবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান…..পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ১৯৯ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন টিসিবির মাধ্যমে চাল বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফল। প্রধানমন্ত্রী চিন্তা করলেন জনসাধারণ টিসিবির থেকে তেল, ডাল, চিনির মত নিত্যপণ্য সুলভে পায়।সময়ের প্রয়োজনে পরে যুক্ত হয়েছে চাল।এই টিসিবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। এক সময় এর কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবিকে পুনরায় চালু করেন। সাধারণ মানুষ এখন টিসিবির সুফল পাচ্ছে।

২২ অক্টোবর (রবিবার)চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় টিসিবির পন্য বিতরণকালে
প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই বিএনপি এখন বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে।তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, নির্বাচন ছাড়াই বিএনপি ক্ষমতা যাওয়ার কৌশল খুজছে। তারা কি করতে পারে তাদেরকে আমরা চিনি। তারা জনগণ থেকে বিচ্যুত একটি রাজনৈতিক দল।যারা জনগণকে পুড়িয়ে মারে তারা জনগণের জন্য কি করবে তা আমাদের জানা আছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের ক্ষমতা রাখা প্রয়োজন।তাই আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থেকেই নৌকাকে আবারও বিজয়ী করি।

ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে এবং কাউন্সিলর শাজাহান মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, কাউন্সিলর আব্দুল মান্নান,ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category