• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে মহানবী (সঃ) কে অবমাননাকর স্যোসাল মিডিয়ায় কটুক্তিকারীকে গ্রেপ্তার

Lovelu / ২৯৬ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
 ঝিনাইদহে মহানবী (সঃ) কে নিয়ে স্যোসাল মিডিয়ায় কটুক্তিকারীকে গ্রেপ্তার  করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিওিতে ঢাকা থেকে আটক করে পুলিশের সাইবার ক্রাইম দল । আজ সকালে জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আশিকুর রহমান এ খবর জানান।আটককৃত যুবক, হাসান মেহেদী ঝিনাইদহ জেলার  হরিণাকুণ্ডু থানার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে।
ব্রিফিংয়ে গনমাধ্যমকে পুলিশ সুপার জানান, বর্তমানে তিনি রাজধানী ঢাকার এক পোশাক কারখানায় চাকুরিরত ছিলেন। গত শুক্রবার হাসান মেহেদী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের কমেন্টে নিজের মন্তব্যে মহানবী (সঃ)কে চরিত্রহীন হিসাবে অবমাননাকর বিদ্বেষ ছড়ান। শুক্রবার এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে মুসলিম হিতৈষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় হরিণাকুণ্ডু থানায় গত শনিবার হরিণাকুণ্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদি হয়ে মামলা দায়ের  করেন ।
জানাযায়, দণ্ডবিধির ২৫৫(ক), ১৫৩(ক) ও ৫০০ ধারায় এই মামলা লিপিবদ্ধ হওয়ার অভিযুক্ত হাসান মেহেদীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হরিনাকুন্ডুর নারায়ণকান্দির স্থানীয় সূএে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসান মেহেদী ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্ম গ্রহন করেছেন বলে অভিযোগ আছে। অভিযুক্ত হাসান মেহেদী এখন পুলিশ হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category