• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে আওয়ামীলীগ অফিসে আগুনের প্রতিবাদে জেলা আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল

Lovelu / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দার,ঝিনাইদহঃ

ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা আ’লীগ। মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড়ে সমাবেশ করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু,দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস,যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন,জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরানসহ আওয়ামী লীগ,যুবলীগ, শ্রমিক লীগ,ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য রাতের বেলায় সদর উপজেলার ডাকবাংলা নারায়ণপুর ত্রিমোহনী বাজারে অবস্থিত ৩নং সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় কে বা করা পুড়িয়ে দেয়। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে ঝিনাইদহ সদর থানায় ১০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category