• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জেলা টাউনহল মিটিং এবং সারাদিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত

Lovelu / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):

গাইবান্ধায় কাভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে জেলা টাউনহল মিটিং এবং সারাদিন ব্যাপী এক কর্মশালা গাইবান্ধা সদর হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: আ.ম আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা: নার্গিস জাহান ও গাইবান্ধা প্রেসক্লাবের কে এম রেজাউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিরাজুল ইসলাম, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মো: রুহুল আমিন সরকার, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: এস.এম তানভীর রহমান, মোতাসিন বিল্লাহ, তৌহিদ তুসার, সাইমুন হাসান, রওজাতুন নাহার লাবন্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন অশোক শাহা সুজন।

এই কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজ সেবক, বে-সরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক সহ ৪৫ জন অংশ গ্রহণ করেন। কর্মশালায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে শতভাগ টিকার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category