• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

জেলা কৃষক লীগের আহবায়ক কমিটিতে মতলব উত্তরের যুগ্ম আহবায়ক ও সদস্য পদে ৪ জন 

Lovelu / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুর জেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মতলব উত্তর উপজেলার ৪ কৃষকলীগ নেতাকে অন্তরভূক্ত করা হয়েছে।
সোমবার ১৮ ডিসেম্বর চাঁদপুর জেলা কৃষক লীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক এ্যাড. উন্মে কুলসুম স্মৃতির যৌথ স্বাক্ষরিত এ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির আহবায়ক হলেন, মো. আজিজ খান বাদল ও সদস্য সচিব আবদুল হান্নান সবুজ।
মতলব উত্তর উপজেলার কৃষকলীগের ৪ নেতাকে এই কমিটিতে অন্তভূক্ত করা হয়েছে। এর মধ্যে ১ জন যুগ্ম আহবায়ক এবং ৩ জন সদস্য। যুগ্ম আহবায়ক হলেন মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সালেহ ড. মো. খোরশেদ আলম। সদস্যরা হলেন, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, দপ্তর সম্পাদক মো. আলী আরশাদ ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিরাজ খালিদ।
তাদেরকে চাঁদপুর জেলা কৃষক লীগের আহবায়ক কমিটিতে অন্তভূক্ত করায় কৃষক লীগের সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category