এম.এ.এইচ রাকিবুল ইসলাম,ত্রিশাল(ময়মনসিংহ)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ইনতেশারুল হকের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখা।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার বৈলর ইউনিয়নে শহীদের সমাধিস্থলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শহীদের স্মৃতিবিজড়িত কবর প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর আ ন ম আব্দুল্লাহিল বাকী, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান শাকিল ও মাওলানা জহিরুল ইসলাম, পৌর শাখার সেক্রেটারি এনামুল হক, বৈলর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি সাইফুদ্দিন ফারুকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদ ইনতেশারুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সেই চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।