• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন

Lovelu / ৩৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

অনলাইন ডেস্কঃ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। মঙ্গলবার বিকেলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় তারা। তবে বৈঠকে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিলেও তখন খবরটি গোপন রাখা হয়। বুধবার উচ্চ আদালতের নির্দেশনা আসার আগ পর্যন্ত বয়কটের খবর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেতারা। বুধবার বিকেলে আদালতের নির্দেশনা আসার পর এফডিসিতে ফের বৈঠকে বসে ১৮ সংগঠনের নেতারা। তখনই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে জায়েদ খানকে বয়কটের কথা জানানো হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলের বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চিত্রগ্রাহক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির আজীবন সদস্য অভিনেতা আলমগীর, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী নিপুণ, সাইমন সাদিকসহ চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা।

এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘জায়েদ আমাদের কোনো সংগঠনকে মানেন না। সিনিয়রদেরকেও সমীহ করেন না। যেহেতু তিনি নিজের মেজাজ-মর্জি অনুসারে চলেন তাই সংগঠনগুলোরও তাকে আর দরকার নেই। আমরা কেউই জায়েদের সঙ্গে কাজ করব না। যদি কোনো সংগঠনের কোনো সদস্য জায়েদের সঙ্গে কাজ করেন তাহলে সংশ্লিষ্ট সংগঠন সেই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দরকার পড়লে সদস্যপদও বাতিল করা হবে। ’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই জায়েদ খান এবং এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন সংগঠনগুলোর নেতারা। তারা দাবি করছেন, নির্বাচনের দিন এই দুই জনের যোগসাজশের কারণেই এফডিসিতে অন্য সংগঠনের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন এবং জায়েদ খান ভোটকে প্রভাবিত করতে নানা ধরনের অপতৎপরতা চালিয়েছেন বলেও অভিযোগ করে আসছেন ১৮ সংগঠনের নেতারা।
এই ঘটনার প্রতিবাদে সে সময় এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন ১৮ সংগঠনের নেতারা। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category