শহিদুল ইসলাম খোকন :
মতলব উত্তরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এহসান মিয়ার পিতা মরহুম তোফাজ্জল হোসেন টুক্কু মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ-২০২৫) বাদ আছর হইতে নিশ্চিন্তপুর গ্রামে এমরান হোসেন মিয়ার নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এহসান মিয়া, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বাতেন। মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মিয়া, সাদুল্ল্যাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল করিম’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কাওছার আহমেদ।