• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলব রোটারী ক্লাবের গাছের চারা রোপন প্রজেক্টের ২য় দিন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশ রক্ষায় বৃক্ষ রোপন জরুরী ……. রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান

Lovelu / ৩৭১ Time View
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোটারী ক্লাব অব মতলবের চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান বলেছেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশ রক্ষায় বৃক্ষ রোপন জরুরী। আপনাদের ঘরের আশে পাশে বা পতিত জমির পাশে গাছ লাগান। বাড়ীর ছাদে বা বাসার ব্যালকনিতে টবের মধ্যেও গাছ লাগাতে পারেন।

আন্তজার্তিক সেবা মূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তায় সৌন্দর্য্যবর্ধন ফলদ ও বনজ গাছের চারা রোপনের ২য় দিনে আজ ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন প্রজেক্টের উদ্বোধনের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

রোটারী ক্লাব অব মতলবের চার্টার মেম্বার ও প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় ও সেক্রেটারী রোটা. মোঃ মনির হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, ক্লাবের ডিরেক্টর রোটা. ডা. মুহিবুর রহমান সাদাত, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটা. মোঃ কামাল হোসেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আল মহসিন, নাজমুল হাসান, সহকারী শিক্ষক মোঃ মোজাহের হোসেন, রোটার‌্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ প্রমুখ।

রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকির জানান, গাছের চারা রোপন প্রজেক্টের চারা রোপন অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দু’পাশে সৌন্দর্য্যবর্ধনের জন্য গাছের চারা রোপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category