মো: মিরাজুর রহমান,জলঢাকা(নীলফামারী):
১লা জানুয়ারি ২০২৫ “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের” ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ ডিসেম্বর)প্রস্তুতি সভার উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ – দপ্তর সম্পাদক ওমর ফারুক, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ – সভাপতি ও জলঢাকা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাকিব মিয়া, যুগ্ন আহবায়ক নাহিদ হাসান, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক তিতাস মিয়া, কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সাঈদ শাকিল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব দুলাল হোসেন , ছাত্রনেতা আঃ মোতালেব (তালেব ভাইজান) সহ ছাত্রদলের নেতা কর্মী।