• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন

জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান

Lovelu / ৩৩৬ Time View
Update : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে এমপি প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। তবে জানতে চাইলে বিষয়টি সরাসরি অস্বীকারও করেননি নায়িকা মাহি। তিনি গণমাধ্যমকে বলেছেন, এলাকার জনগণ চাইলে অবশ্যই সেটা হতে পারে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অন্তঃসত্ত্বা হওয়ার মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অভিনয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠছেন। গত ২৬ অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন তিনি। একই সাথে আগামী দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি।

 

রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কাবাডি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ দাবি করে মাহি বলেন—‘আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। এই বিষয়টি সবাইকে জানাতে চাই। যে যার জায়গা থেকে সবাই এটা করতে পারেন। যদিও আমি রাজনীতি বুঝি না, তবু এটা শুরু করেছি। আমি মানুষের সেবা করতে চাই। রাজনীতি বলতে আমি মানুষের সেবা করাকে বুঝি।’

রাজনীতিতে যোগ দিচ্ছেন কিনা? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘বঙ্গবন্ধু নিজের জীবন, যৌবন ত্যাগ করে, পরিবারকে সময় না দিয়ে নিজেকে উৎসর্গ করেছেন। এই বিষয়টিকে আমি রাজনীতি হিসেবে দেখি।’

নিকট ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা? এ প্রশ্নের উত্তরে এই নায়িকা বলেন, ‘আপাতত না, অনেক দেরি আছে। যদি এলাকার লোকজন চান, আমাকে ভালোবাসেন; তা হলে অবশ্যই সেটা হতে পারে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কয়েক মাস আগেই খবর জানিয়েছিলেন—অন্তঃসত্ত্বা তিনি, মা হতে যাচ্ছেন। আর অন্তঃসত্ত্বার এই সময়েও কাজ নিয়ে ব্যস্ত দেখা গেছে তাকে। ‘অগ্নি’ খ্যাত অভিনেত্রী গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। যদিও এই সময়ে প্রতিটি নারীকে বেশ সতর্কের সঙ্গে থাকতে হয়। কিন্তু মাহি কাজেই মনোযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category