• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

জনগণের ও সরকারি দপ্তরগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করব আমরা : ড. জালাল উদ্দিন 

Lovelu / ২৭৬ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল জনগণের জান মাল ও সরকারি দপ্তরগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করব আমরা। কেউ আতংকিত হবেন না। সবাই সাধারণ জীবন যাপনে সোচ্চার হোন। বুধবার বিকালে মতলব উত্তর থানা ও উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শন শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ড. জালাল উদ্দিন আরো বলেন, যারা জুলুম করেছে, মানুষের ক্ষতি করেছে এমকি মানুষের ধন সম্পদ লুট করে খেয়েছে, তাদের বিচার আল্লাহ করবেন। আমরা মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করবো। কারণ আমাদের বিএনপি দল শান্তি প্রিয় দল। মানুষের কল্যাণের দল। আমরা নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মানুষের কল্যাণে জীবন শেষ করে দিচ্ছেন। তাই আমরা মানুষের জান মাল নিরাপত্তা নিশ্চিত করে মানুষের পাশে থাকবো। তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মানুষের পাশে থাকার জন্য।

এর আগে দুপুরে লুধুয়া কবরস্থানে ড. জালাল উদ্দিন তার পিতা মাতার কবর জিয়ারত করেন। লুধুয়া, ছেংগারচর বাজার ও কয়েকটি স্থানে আনন্দ মিছিলে যোগ দেন এবং মানুষের সাথে সাক্ষাৎ করে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌরসভা বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সহ শত শত নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category