• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে শোক দিবস উপলক্ষে সভা

জঙ্গিবাদের দোসরদের এই দেশের মানুষ দেখতে চায় না…মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম

Lovelu / ২৭১ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

গোলাম নবী খোকন:

সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। কারণ, জ্বালাও পোড়াও আর জঙ্গিবাদের দোসরদের এই দেশের মানুষ দেখতে চায় না। বিএনপি নির্বাচন নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না।

২৬ আগষ্ট (শনিবার) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন,আগামী ডিসেম্বরের শেষের দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঐ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। নৌকা মার্কায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়, মানুষ পেট ভরে ভাত খেতে পারে। আসুন আমরা সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও প্রধানমন্ত্রী করে বাংলাদেশ বিনির্মানে কাজ করি

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ইলিয়াছুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী আইয়ূব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য রাধেশ্যাম চান্দুবাবু, ছেংগারচর পৌর আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নান্নুমিয়া, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ উল্লা সরকার, দূ্র্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার সোবা, একলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহানউদ্দিন নেতা, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানাউল্লা মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ সহ অসংখ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা আলী হোসেন। সভা শেষে বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category